নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে মাসকা হাওরে কাজ করার সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের শিকার হন এনামুল হক। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, “এ ধরনের কোনো তথ্য এখনও আমাদের কাছে পৌঁছেনি।”
রাখাল বিশ্বাস/কেন্দুয়া
